মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:০৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে ৬০০পিস ইয়াবা ও মট্রসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর)  দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযোনে ৬০০ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো গ্লামার মটরসাইকেলসহ দুইজন মাদককরাবারিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১১টায় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মোকলেসারের মোড়নামকস্থান হতে একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো গ্লামার মটরসাইকেলসহ ১নং আসামী দিনাজপুর কোতয়ালী থানার উপশহর এলাকার মৃত রোস্তমআলীর পুত্র রেজাউল ইসলাম রেজা (৪০) এবং ২নং আসামী বিরামপুর উপজেলার দামোদার পুর বাশিপাড়া গ্রামের বাবু মণ্ডলের পুত্র মো. সোহেল রানা (২২)কে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার র্ইন্চাজ মো.ফখরুলইসলাম জানান,মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আরিফুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে মাদক ও মটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ২০১৮ এর ৩৬(১) ১০(ক) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেমামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৮