মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ঝালকাঠিতে ফেন্সিডিল বিক্রির দায়ে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে ফেন্সিডিল বিক্রির দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত জামাল হোসেন ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে। তবে তিনি রায় ঘোষণার সময় পলাকত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি (অতিরিক্ত পিপি) আঃসঃমঃ মোস্তাফিজুর রহমান মনু সাংবাদিকদের জানান, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল।

এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি নায়েব আলী।

ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন