সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে র‌্যাবের অভিযানে ৯৮পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ১ নং দুধল ইউনিয়নের হামিদ উদ্দীনের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা বুধবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তার মোঃ মকবুল হোসেন উপজেলার দক্ষিণ কাজলাকাঠী এলাকার আঃ বারেক মোল্লার ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার ১ নং দুধল ইউনিয়নের হামিদ উদ্দীনের মুদি দোকানের সামনে থেকে মোঃ মকবুল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।