সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা সহ মাদক সম্রাজ্ঞী আটক

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা সহ মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকাল ৬ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়ন পরিষদের কাছ থেকে মাদক সম্রাজ্ঞী মোছাঃ মিনি আয়শা খাতুনকে(৪৫) আটক করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়ন পরিষদের পূর্ব পার্শ্বে মাদকের একটি বড় চালান নিয়া মাদক বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক সম্রাজ্ঞি অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের পূর্ব পাশ থেকে মোছাঃ মিনি আয়েশা খাতুনকে(৪৫) আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক সম্রাজ্ঞি মোছাঃ মিনি আয়েশা খাতুন তার নিকট ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে এবং তার কোমরে গোঁজা ০৩ টি নীল রংয়ের জিপারযুক্ত প্যাকেটে থাকা সর্বমোট ৬০০পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের ১৫ হাজার টাকা নিজ হাতে বের করে দেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে মাদক সম্রাজী মোছাঃ আয়শা বেগম জানায় সে দীর্ঘদিন যাবৎ সান্তাহার এলাকা হতে ট্রেন পথে মাদকদ্রব্য (ইয়াবা) এনে কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন আটক মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।