বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২২
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

দেবীদ্বার থানায় নবাগত ওসি’র যোগদান

এ আর রুহুল আমিন হাজারী কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লার দেবীদ্বার থানায় নবাগত ওসি হিসাবে মো.আরিফুর রহমান যোগদান করেছেন। যোগদানের পর বুধবার (১০ মার্চ) সকাল এগারো টায় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাবিক হাসান ফুল দিয়ে বরণ করে নেন। ওই নবাগত ওসিকে।

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম(ভিপি)কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্ত ডাঃ আহমেদ কবির।পরে দুপুরে ওই নবাগত ওসি মো.আরিফুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন,সেকেন্ড অফিসার মো. ইকতিয়ার মিয়াসহ থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা।

নবাগত ওসি আরিফুর রহমান যোগদানের পূর্বে নোয়াখালির কোম্পানীগঞ্জের দীর্ঘদিন সফলতার সাথে অফিসার ইনচার্জ পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শ্রেষ্ঠ ওসি ক্যাটাগরিতে একাধিক পুরস্কার পেয়েছেন। তিনি ২০০০ সালে ক্যাডেট সাব ইন্সপেক্টার হিসেবে পুলিশে যোগদান করে এক বছরের মৌলিক প্রশিক্ষণ ও ২ বৎসরের শিক্ষানিবেশ কোর্স শেষ করেন।পরে তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি), বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি), ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),চট্টগ্রাম জেলার হাটহাজারীসহ ফটিকছড়ি এবং সর্বশেষ নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, ওসি মো. আরিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে বি.এস.এস অর্নাস এম.এস.এস ও পুলিশে যোগদানের পর এলএলবি পাশ করেন।তিনি ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনে কাজ করেছেন। তিনি কসবার কোল্লাপাথরে ঐতিহাসিক শহীদ সমাধিস্থানের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘শহীদ স্মৃতি যুব সংঘ’ প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি অনেক মেধাবী ছিলেন। পুলিশের দায়িত্ব পালনে সফল হওয়ায় বাংলাদেশ পুলিশ থেকে জাতি সংঘে মিশনে গিয়ে শান্তি পদক পান।তিনি বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার সদর ইউনিয়নের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ওসি মো. আরিফুর রহমান বলেন, দেবীদ্বার থানায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমার দরজা খোলা ।যে কেউ এসে সমস্যার কথা বলতে পারবেন। প্রতিটি নাগরিকই থানার সকল সেবার আওয়াতায় আসবেন এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য যেকোন পরিস্থিতিতে আমি কঠোর হবো। অপরাধ করে কেউ পার পাবে না।সর্বপরি দেবীদ্বারকে শান্তির দেবীদ্বার গড়তে সচেতন মহলের সহযোগিতায় চান নবাগত ওসি আরিফুর রহমান।