বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২২
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

কুষ্টিয়ায় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা আটক

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ।বুধবার (১০মার্চ) কুষ্টিয়া শহর ও শহরের বাইরে অভিযান চালিয়ে ছিনতাইকারী মোঃ নয়ন জোয়ার্দ্দারকে (৩৬)আটক করা হয়।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

তিনি আরও জানান,বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় পথচারীদের নিকট নিজেকে কখনো র‌্যাব আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে নিজে ও তার সহযোগীদের সাহায্যে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানী, মোবাইল ফোন ছিনতাইসহ অনৈতিকভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম কুষ্টিয়া শহর ও শহরের বাইরে অভিযান পরিচালনা করে গত ১০ মার্চ ছিনতাইকারী মোঃ নয়ন জোয়ার্দ্দারকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী নয়ন বেশ কয়েকটি ঘটনার কথা স্বীকার করে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম আরও জানান,আটক ছিনতাইকারী মোঃ নয়ন জোয়ার্দ্দার এর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।তার সহযোগী ও প্রশাসনের নাম ব্যাবহার করে অন্যান্য ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে।