বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ভোলায় ৫৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলা সদর থানায় ৫৫ পিস ইয়াবা সহ মোঃ আবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার(১২ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আবুল হোসেন ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি ৯ নং ওয়ার্ড এলাকার মৃত আঃ খালেক সিকদারের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ নাফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে, ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবুল হোসেন নামে এক যুবককে ৫৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।