বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ফুলবাড়ীতে মসজিদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চন্দ্রখানা গ্রামের মনছারটারি জামে মসজিদের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১২ মার্চ সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার মসজিদ ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন মেম্বার মনছার আলী,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শাহ বাজার স্বতন্ত্র ক্লাবের সদস্য আলমগীর হোসাইন, অত্র মসজিদের ইমাম নজির হোসেন, সাইদুল হক, ফয়জুল হকসহ মসজিদের মুসল্লীগণ।

উল্লেখ্য, অত্র মসজিদের ১৪০ ঘর মুসল্লিদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ৩৮/৩৬ ফিট মসজিদ ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হল।