শুক্রবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

মাদককে চিরতরে নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে

শামীম আহমেদ  র‌্যাব-৮ এর অধিনায়ক মোঃ জামিল হাসান বলেছেন, মাদক বড় আকারের একটি সামাজিক সমস্যা। পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকসেবী ব্যবসায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় ও আনছে। তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সমাজের প্রতিটি মানুষের মূল্যবোধের পরিবর্তন ঘটাতে হবে।

আজ রোববার (১৪ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দক্ষিনাঞ্চলের ১১ টি জেলার বৃহত্তর এলাকা জুড়ে র‌্যাব-৮ তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ কাজকে আরো গতিশীল করতে সকলের সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী বরিশালে আসবেন এরকম সরকারি কোন নির্দেশনা এখনো তারা পাননি।

মতবিনিময় সভায় র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোঃ মিজানুর রহমান, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক কাজী মিরাজ মামুদ, বরিশাল বিভাগীয় সংবাদ পত্র পরিষদ সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল,বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন সভাপতি হুমাউন কবীর, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,বরিশাল মহানগর বেতার প্রতিনিধি কাজী মকবুল হোসেন প্রমুখ।