বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৩ মার্চ) বাদ আছর, পূর্ব কেদারপুর মোতালেব খান বাড়ী জামে মসজিদে স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ এর উদ্যোগে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর আশু রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়েছে।

স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ এর সভাপতি মোঃ খালিদ হাসান নাঈমের পরিচালনায় উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ এর সকল সদস্য এবং স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারী রবিবার তার শরীরে জ্বর অনুভব হয়।বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় অতিরিক্ত পুলিশ সুপারের শরীরে এ করোনা পজিটিভ সনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।

তিনি গত বছরের ৭ জুলাই ভোলা আসার পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া কোভিড ১৯’র সংক্রমণ রোধে শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক ভাবে কাজ করেছিলেন। সম্প্রতি ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনে মাঠে থেকে সাধারন মানুষের নিরাপত্তায় নিয়োজিত থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দিয়ে ভোলাবাসীর হৃদয় জয়করে নেন তিনি।