বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল হাসিব,বরিশাল  আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সারাদেশের ন্যায় বরিশালেও দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি।

বুধবার(১৭ মার্চ) দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে সকাল ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বান্দ রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরালে পুস্পস্থাবক অর্পন করা হয়েছে।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। এ সময় রেঞ্জ অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।

এছাড়া সকাল ১০টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নগরীর সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ। প্রশাসনের উদ্যোগেও একই সময়ে বঙ্গবন্ধু উদ্যানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

দিবসটি উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জিলা স্কুলে চত্বরে বিকাল ৩টায় সাইকেল র‌্যালি কর্মসূচির উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া, মুজিববর্ষ উপলক্ষে দুস্থ ও অসহায় ১১৫ জন পরিবারের মধ্যে ২৬ লাখ টাকা চেক বিতরণ করা হয়েছে। বেশিরভাগ অসহায়কে চিকিৎসা সহায়তার জন্য অনুদান দেওয়া হয়েছে, এছাড়া শিক্ষা খাত ও স্বাবলম্বী হওয়ার জন্যও সহায়তা দেওয়া হয়েছে।

পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ট্রাকে বঙ্গবন্ধু ব্যানার ও ব্যান্ড পাটি সহ সকল মসজিদ, মন্দির, গির্জায় মিলাদ ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করা হয়।

জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন অফিস-আদালত, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানা রং বেরংয়ের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।