মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪১
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানাগেছে,ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের কৃষক আবু বকর (৫৫)। চলতি বোরো মৌসুমের শুরু থেকে আবাসিক সংযোগ হতে বাড়ী থেকে প্রায় ১০০ মিটার দুরে সেচ পাম্প চালিয়ে আসছেন। সেচ পাম্প চালানোর সময় তিনি বিদ্যুতের সংযোগ তার মাটিতে ফেলে রেখে বিদ্যুৎ সংযোগ চালু রাখতেন। ফলে মাটিতে ফেলে রাখা তারে বিদ্যুতায়িত হয়ে কয়েকজন সামান্য আহত হয় এবং ইউনিয়নটির চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে গত ১৫ দিন আগে চেয়ারম্যান মুসাব্বের আলী সরেজমিনে গিয়ে বিদ্যুৎ সংযোগ তারে খুটি দেয়ার কথা বলে আসেন। কিন্তু তা আমলেই নেয় নি সেচ মালিক আবু বকর। তার উদাসীনতার কারণেই আজকে দুই শিশুর মৃত্যু হয়েছে, বলে জানান নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা।

এলাকাবাসীরা জানান, বুধবার ১৭ মার্চ সকালে আবু বকর মাটিতে তার ফেলে রেখে সেচ পাম্প চালু করে। সকাল সাড়ে দশটা নাগাত ওই গ্রামের নাদের আলী (৬৭) একরামুল হক(৪০) শিশু দুটিকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের মমিনুল হকের ছেলে আলামিন হক(১১) ও আজিজুল হকের ছেলে আজিমুল হক(৭)।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফজিলাতুন্নেছা