বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৮
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

বরিশালে ১০ মণ জাটকাসহ ১৫ জন আটক

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীর সোনালী আইসক্রিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি (১০ মণ) জাটকাসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ওই এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর এলাকার মো. রাসেল (২২), উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার মো. রিয়াজ বেপারি (২৮) ও মো. কাওছার হাওলাদার (১৫), বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার আব্দুস ছত্তার গাজী (৬৫), সেকান্দার হাওলাদার (৬৭৫), পূর্ব হবিনগর এলাকার আহম্মাদুল বাদশা (৩২), দক্ষিণ চরআইচা এলাকার মনির হাওলাদার (৩০), আল আমিন গাজী (৩৫), চরআইচা এলাকার মো. স্বপন হাওলাদার (২৮) ও সুজন কুমার বেপারি (২৭), চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস (২৭), সাপানিয়া এলাকার মো. সাদ্দাম সরদার (২৫), লিটন ভূঁইয়া (২৮), চরবাড়িয়া এলাকার মো. কালাম হাওলাদার (৩৮) এবং রাঢ়ীমহল এলাকার মো. মোতালেব হাওলাদার (৩০)।

আটককৃতের মধ্যে খোকন বিশ্বাস (২৭), মো. সাদ্দাম সরদার (২৫) ও লিটন ভূঁইয়া (২৮) জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি হুইলারের চালক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর নৌথানার ইনচার্জ এসআই অলক চৌধুরী জানান, অভিযানে জব্দ জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।