বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৭:০৪
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

পটুয়াখালীতে স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

তবে এ মামলার দ্বিতীয় আসামি বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) জামিন দিয়েছেন আদালত।

সৈয়দ মশিউর রহমান শিমু কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, মশিউর রহমান শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘ দিন থেকে মোসা. ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। এতে বাদী কোনো উপায়ান্তর না পেয়ে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামি বাদীর স্বামী মশিউর রহমান শিমু ও তার শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানের (৬০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই ঘটনায় অপর দুই আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেননি আদালত।