শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমারা চাই দেশের অর্থনৈতিক অবস্থা সচল থাকুক। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবারই বলছি। দেশবাসী সহযোগিতা করলে আশা করি করোনা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা সব কিছু মেনে চললে আমাদের লক ডাউনের প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেকের মতে, ‘সকল কর্মক্ষেত্রে নারীরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশবাহিনী সবকিছুতেই এখন নারীদের অংশগ্রহণ বেড়েছে এবং নারীরা এখন আর পিছিয়ে নেই।’

মন্ত্রীর মতে, ‘নারীরা সার্বক্ষণিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। নার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে কাজ করে যাচ্ছেন। অধিকাংশ নারীরা সততার সঙ্গে কর্মক্ষেত্র কাজ করেন। নারীরা দুর্নীতি করে না দুর্নীতি করে পুরুষরা।’