শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৬
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

অক্সফোর্ডের ভ্যাকসিন ঝুঁকিমুক্ত: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক  বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক উপদেষ্টা কমিটি বলেছে, যুক্তরাজ্য-সুইডিশ অস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন ঝুঁকিমুক্ত।

শুক্রবার প্রকাশিত কমিটির এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন (কোভিশিল্ডসহ) ঝুঁকিমুক্ত এবং করোনাভাইরাস মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মৃত্যু হ্রাসে এ ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী তারা জানিয়েছে।—খবর তাসের

ইউরোপ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ট্রাজেনেকা ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে পাওয়া তথ্য কমিটি গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে।

প্রাপ্ত তথ্যের বৈজ্ঞানিক পর্যালোচনার ভিত্তিতে কমিটি জানিয়েছে, উপাত্ত অনুযায়ী এ টিকার ব্যবহারে সার্বিকভাবে রক্তচাপ বৃদ্ধির কোন প্রমাণ পাওয়া যায়নি।

কমিটি বিশ্বের সব দেশকে কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে।

এ কমিটি ভ্যাকসিনটির ব্যাপারে আরও তদন্ত এবং এ ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের শারীরিক নেতিবাচক প্রভাব পর্যবেক্ষণের ব্যাপারে ইউরোপীয় মেডিসিন এজেন্সির বিভিন্ন পরিকল্পনার সঙ্গে ঐক্যমত পোষণ করেছে।

এর আগে বিশ্বের অনেক দেশ টিকা গ্রহণের পর রোগীর প্রধান রক্তনালীতে রক্তচাপ বেড়ে যাওয়ার খবরে অস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার স্থগিত করে।