বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

যে কারণে হিজবুল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছে ইসরাইল!

অনলাইন ডেস্ক  লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ভয়ে প্রচণ্ড তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।

এর অন্যতম কারণ হচ্ছে— ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন তাদের গড়ে দুই হাজার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হবে। খবর জেরুজালেম পোস্টের।

ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী (ইসরাইলি ডিফেন্স ফোর্স-আইডিএফ) সম্প্রতি এ ভবিষ্যৎবাণী করেছেন।

আইডিএফের মতে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কুলিয়ে ওঠতে না পেরে অবশেষে ইসরাইলকে লক্ষ্যবস্তু বানাবে।

ইহুদি বসতি আর ইসরাইলি শহরগুলোতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ। আইডিএফ কমান্ডার জেনারেল ওরি গোরডিন গত সোমবার এ শতর্কবাণী শোনান।

তিনি বলেন, হিজবুল্লাহর কাছে কমপক্ষে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরাইলের যে কোনো অবস্থানে হামলা করতে সক্ষম।

এ জন্য ইসরাইল সহসা আর হিজবুল্লাহকে ঘাটাতে চাচ্ছে না। কারণ তাদের যুদ্ধের সামর্থ্য অর্জনকে খুবই ভয়ের চোখে দেখছে ইসরাইল।