মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৩১
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে, যান চলাচল ব্যাহত

ডেস্ক রিপোর্ট  বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চিত্রা নদীর ওপরে বেইলি ব্রিজটি ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের ঘোষগাতী এলাকায় চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার ভোরে বালুবোঝাই ট্রাকটি ব্রিজে উঠতেই বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। দুপুর পর্যন্ত উদ্ধার ও সংস্কারকাজ শুরু হয়নি।

স্থানীয় লোকজন জানান, সোমবার ফজরের নামাজের আগেই বিকট শব্দ হয়। পরে ব্রিজের পাশের লোকজন ভাঙা ব্রিজের ওপর বালুবোঝাই ট্রাক খালের মধ্যে পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকা থেকে সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলার মধ্য দিয়ে পুরাতন সড়কপথে ওই ট্রাকটি বালু নিয়ে বড়ঘাট এলাকায় যাওয়ার কথা ছিল।

রাতে চালক ভুল করে বড়ঘাট রেখে ঘোষগাতী যাওয়ার পথে মরা চিত্রা নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজে বালুবোঝাই ট্রাকটি ওঠায়। এতে অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে মোল্লাহাট থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে দশটি বেইলি ব্রিজ রয়েছে। অধিকাংশ ব্রিজ ঝুঁকিপূর্ণ। ফলে ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও কিছু চালক ওই সড়ক দিয়ে চলাচল করেন।

ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। যতদ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।