বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩০
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

করোনা থেকে আপনি ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন: বরিশাল জেলা প্রশাসক

শামীম আহমেদ  দেশব্যাপি কোভিড (১৯) করোনার ভাইরাস নতুন করে প্রাদুভার্ব সৃষ্টি হওয়ার কারনে বরিশাল জেলা প্রশাসনের তত্ববধায়নে জেলার সকল প্রর্যায়ের সংস্থা করোনা প্রতিরোধের জন্য নগরবাশী সহ জেলার সকলস্থানে জনগণকে সচেতন,দুরুত্ব বজায় রেখে চলাচলের প্রচার-প্রচারনা এবং মাক্স বিতরনের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডের জরিমানার কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেরা।

আজ সোমবার (২২) মার্চ সকাল ১১ টায় সমাজ কল্যাণ পরিষদের সহযোগীতায় ও বরিশাল জেলা সমাজসেবার আয়োজনে নগরীর বীর শ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক সদররোডে নগরের পথচারীদের মাঝে মাক্স বিতরনের কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার,বিভাগীয় কার্যলয়ের সমাজসেবা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান,জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,বীর মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু,মোঃ হোসেন চৌধুরী সহ সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ।

পরে নগরীর বিভিন্নস্থানে পথচারীদের মাঝে মাক্স বিতর করেন তারা।

এসময় জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার পথচারীদের বলেন, আমি জেলা প্রশাসক না। আমি আপনাদের ভাই হয়ে রাস্তায় এসে দাড়িয়েছি।

আপনারা কোভিড মুক্ত ও সুস্থ জীবন-যাপন করলে আমি নিজেও শান্তি পাব। আপনারা নতুন করে নিজেদের সচেতনতার মাধ্যমে করোনাকে দুরে রেখে চলাচল করবেন।

তিনি বলেন, আপনি আক্রান্ত হলে আপনার ঘড়ের কেহ রক্ষা পাবে না। তাদেরকে সুস্থ রাখবেন সেই সাথে অন্যকে সস্থি রাখার জন্য নিয়মিত মাক্স ব্যবহার করার আহবান জানান।