মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানুষের সুন্দর শারীরিক গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: এসপি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন,খেলাধুলা “শিশুদের সুস্থ মানসিক বিকাশ,মননশীলতা, সৃজনশীলতা, কল্পনাশক্তিসহ কর্মদক্ষতা বৃদ্ধি করে। এছাড়া মানুষের সুন্দর শারীরিক গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জীবন সংগ্রামে খেলাধুলা ই পারে মানুষ কে উপযুক্ত করে গড়ে তুলতে। তাই খেলাধুলা এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।অসীম শক্তি’র সন্ধান পেতে হলে শরীরচর্চা তথা খেলাধুলা করে জীবন সংগ্রামে অভ্যস্ত হতে হবে। পরাজয় বরণ করে নতুন উদ্যমে এগিয়ে আসুন। তাহলেই আপনি অসীম শক্তির সন্ধান পাবেন। তাই ছোটবেলা থেকেই খেলাধুলা করে শরীরের প্রতিটি অংশকে সতেজ রাখাটা খুবই দরকার।


সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং কুষ্টিয়া জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ইয়ং টাইগার অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা ২০২০-২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্ধোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এডভোকেট অরুপ কুমার নন্দী,বিসিবির কর্মকর্তা ও খেলোয়াররা।