বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩৭
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ভোলায় মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ভোলা প্রতিনিধি  ভোলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে সেখান থেকে ঢাকা পাঠানো হয়।

সোমবার (২২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। তার দ্বিতীয় স্ত্রীরও এটা দ্বিতীয় বিয়ে। প্রায় সময় তার ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের একটি মেয়ে রয়েছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার ওই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন স্ত্রী।

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নেওয়া হলে। বরিশালে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

ভোলা মডেল থানার ইন-চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।