বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে ২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ উদ্ধোধন

শামীম আহমেদ  বরিশালে ২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ ২০২০-২১ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সোমবার ২২ মার্চ সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ ২০২০-২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগ ২০২০-২১ এর চারদিনেই ম্যাচে (বরিশাল বনাম ঢাকার) খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস,

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলমগীর খান আলো, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহরিয়ার নাফিসসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।