বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২২
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রেমিকার বাড়িতে প্রেমিক ধরা, ছাড়াতে গিয়ে বন্ধু খুন

ডেস্ক রিপোর্ট  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে আটক বন্ধুকে ছাড়াতে গিয়ে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামের পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. পারভোজ হোসেন (২২) উপজেলার জুগিখালী গ্রামের কাজাগোবাড়ির আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

আহতরা হলেন— জিহাদ (২৮), জাহেদ (২৪), জুয়েল (২৪), নানক (২৫), রিয়াদ (৩০), ফরহাদ (২৫) ও আজাদ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন সোমবার সন্ধ্যায় ফোনকল পেয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। এ সময় প্রেমিকার বাবা শাহ আলম ও এলাকার লোকজন তাকে আটক করে।

এ সময় ১০ লাখ টাকা দাবি করে প্রেমিকার বাবা, ভাই ও আত্মীয়রা; অন্যথায় তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে জানান তারা।

খবর পেয়ে আটক সুজনের ভাই ও সমাজপতিরা রাতেই প্রেমিকার বাড়িতে যায় তাকে ছাড়িয়ে আনতে। তবে সুজনকে ছাড়িয়ে আনতে তারা ব্যর্থ হন।

এর পর মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সুজনের ভাই, সমাজিপতি ও বন্ধুরা একত্রিত হয়ে পুনরায় প্রেমিকার বাড়িতে গেলে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রেমিকার পরিবারের এক সদস্য ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আটক প্রেমিক সুজনের বন্ধু পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে।

পারভেজকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কারুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আটক যুবককে প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।