বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২৭
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

শাল্লায় হামলা: প্রধান আসামি স্বাধীন ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারসহ ৩০ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে স্বাধীনকে পাঁচ দিনের ও বাকি ২৯ জনের দুদিন করে রিমান্ডের নিদের্শ দেন আদালত।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় পুলিশ স্বাধীন মেম্বারকে ১০ দিনের রিমান্ড আবেদন করা আদালত তার পাঁচ দিনের মঞ্জুর করেন। এ ছাড়া অন্য আসামিদেরও পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইয়ে এক ধর্মীয় সমাবেশে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন স্থানীয় এক যুবক। এ ঘটনা কেন্দ্র করে হেফাজতের কর্মী-সমর্থকরা বুধবার সকালে নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা চালায়।