মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রিট খারিজ, ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট  দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন খারিজ হয়েছে। এর ফলে ২ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

জনস্বার্থে উত্তরার বাসিন্দা তৈমুর খান রোববার ওই রিট করেন। রিটকারী আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান বলেন, আকস্মিক করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরীক্ষা স্থগিত চেয়ে রিটটি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই সেশনে ভর্তির কোনো কার্যক্রম শুরু করেনি। অন্য সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরুর অনেক আগেই মেডিকেলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থীদের পরে অন্য কোনো বিষয়ে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সীমিত হয়ে যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেস রিজেক্ট) করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

তিনি বলেন, ১ লাখ ২২ হাজার ৮৭৪ মেডিকেল ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৯টি কেন্দ্রে ৫৫টি ভেন্যুর ৭৫টি হলে এ পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি যথাথ অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় রিট গ্রহণযোগ্য নয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই তারিখ পেছানোর দাবি জানিয়েছে মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি অংশ।