বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

উজিরপুর প্রতিনিধি  উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী উজিরপুর বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মাক্স না পরে ব্যবসা পরিচালনা করায় ৩ দোকান মালিককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এ ব্যাপারে জয়দেব চক্রবর্তী জানান, দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষকে সচেতন করতে সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি মানুষ যাতে মাক্স পরে চলাচল করতে পারে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতনতামূলক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।