সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে এসপি খাইরুল আলমের নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে মহামারি করোনা প্রতিরোধে গনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার(২৪ মার্চ) সকাল ১০ টায় কুষ্টিয়া মডেল থানাধীন শহরের রেল গেইট সংলগ্ন মজমপুর এলাকার ১ নং বিটে এবং আলামপুর ইউনিয়নে ১২ নং বিটে জনসচেতনতামূলক প্রচারনাও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় এসপি মোঃ খাইরুল আলম বলেছেন,”মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরার বিকল্প নেই।আমরা নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করলে মহামারি করোনার প্রকোপ থেকে রক্ষা পাব।তাই আসুন করোনা প্রতিরোধে আমরা নিজেরা মাস্ক পরিধান করি এবং অন্যকেও মাস্ক পরতে উদ্ধুদ্ধ করে কোভিড মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

পরে কুষ্টিয়া মডেল থানাধীন আলামপুর ইউনিয়নের অন্তর্গত ভাদালিয়া বাজার ও আশে পাশের এলাকায় পথ শিশু, স্থানীয় দোকানদার, পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এসপি খাইরুল আলম।

এসময়ে অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা সহ অন্যান্য অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।