বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৭
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট  চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বালি উত্তোলনকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৩৪) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর একই উপজেলার তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহ পুর গ্রামের রনজিত মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিতুদহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শুকুর আলী ছয়ঘরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে বালি উত্তোলন করে আসছে। শুকুর আলীর অনুসারী জাহাঙ্গীর আলম বালির ব্যবসা দেখাশোনা করতো। বালি উত্তোলনকে কেন্দ্র করে অপর আরেকটি গ্রুপ তাদের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় বুধবার দুপুর ১টার দিকে ছয়ঘরিয়া গ্রামের কেরু মাঠ এলাকায় বালি উত্তোলনস্থলে গেলে জাহাঙ্গীরকে পিটিয়ে জখম করে। মারধর করার পর তাকে ফেলে রেখে গেলে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীরের ভাই ইকবাল হোসেন জানান, বালি উত্তোলন ও চাঁদা দাবী নিয়ে প্রতিপক্ষ একটি গ্রুপের সাথে জাহাঙ্গীরদের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার দুপুরে জাহাঙ্গীরকে কোদাল, বেলচা ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বালি উত্তোলনকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।