সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৩২
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

করোনা প্রতিরোধে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে:ডিসি জাকির হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,”মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ”দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।এ সময় আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।করোনা প্রতিরোধে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।আমাদের নিজেদের প্রয়োজনে আমরা স্বাস্থবিধি বজায় রেখে সঠিক ভাবে মাস্ক পরিধান করে মহামারি করোনা প্রতিরোধে যুদ্ধ চালিয়ে যাব।

বৃহস্পতিবার (২৫মার্চ) বিকালে বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই।স্বাস্থবিধি বিধি মেনে সঠিক নিয়মে মাস্ক পরিধান করলে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে পারবো।এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।তাই আসুন আমরা যে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে সবাই স্বাস্থবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখি।

পরে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার করোনা প্রতিরোধে সাধারন পথচারী,রিকসা চালক,শ্রমিক, দোকানের কর্মচারী ও বাসযাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টিআই মোঃ রবিউল ইসলাম,টিআই বিদ্যুৎ চন্দ্র দে,টিআই মোঃ আব্দুর রহিম,সার্জেন্ট সাদ্দাম হোসেন,সার্জেন্ট সিদ্দিকুর রহমান,ট্রাফিক পুলিশের সদস্য নয়ন, নাসির উদ্দিন নাইম, মাহদি প্রমুখ।