রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৮
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

মিয়ানমারে একদিনেই শিশুসহ শতাধিক নিহত!

অনলাইন ডেস্ক  আরও একটি রক্তাক্ত দিনের সাক্ষী হলো মিয়ানমার। শনিবার দেশটিতে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শিশুসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

মিয়ানমারে অবস্থানকারী গণমাধ্যমকর্মী ও স্থানীয় বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভের পর শনিবার সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। দেশটির স্বশস্ত্র বাহিনী দিবসে এমন নৃশংস ঘটনাটি ঘটলো। সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন, মান্দালায়সহ বেশ কিছু শহরে এ সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ বছরের এক শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে মান্দালায়তে। ইয়াঙ্গুনে নিহত হয়েছে ২৭ জন বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম।

দেশটিতে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে।

এক প্রতিবেদনে এএপিপি বলছে, নিহতদের মধ্যে এক-চতুর্থাংশকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশেই তাদের গুলি করা হয়েছে বলে সন্দেহ জোরালো হচ্ছে। নিহতদের প্রায় ৯০ শতাংশই পুরুষ। আর ৩৬ শতাংশের বয়স ২৪ বছরের কম। এই মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী গুলি করে হত্যার কৌশল প্রয়োগ করছে বলে সবকিছুতে ইঙ্গিত পাওয়া গেছে।