শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেপালের আকাশে তিন ঘণ্টা ঘুরে ফিরে এলো বিমানের ফ্লাইট

ডেস্ক রিপোর্ট  প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় তিন ঘণ্টা ঘুরে দেশটিতে নামতে না পেরে বাংলাদেশে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সোমবার সকালে এই ঘটনা ঘটে। ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।

সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে ফ্লাইটটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে নেপালে ঢুকতেই কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি আর নামতে পারেনি। এ অবস্থায় সেটি নেপালের কালাইয়া, বীরগঞ্জ, নিজগর ও হেতাউদার ওপর দিয়ে প্রায় তিন ঘণ্টা ঘুরপাক খায়।

বারবার নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আবহাওয়ার কারণে নামার অনুমতি দেয়নি। অবশেষে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নেপালের জনকপুর ও ভারতের পুর্নিয়া এলাকা দিয়ে উড়ে বাংলাদেশে অবতরণ করে।