শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১:০৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ সাময়িক বন্ধ

ডেস্ক রিপোর্ট  করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ ও পরিদর্শন সাময়িক বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। সেই সাথে ভিআইপিদের প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বলবত থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল্লাহ।

১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এতে দর্শনার্থীদের বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ ১ এপ্রিল থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এ কারণে, বঙ্গবন্ধু সমাধিসৌধের সমস্ত গেট বন্ধ থাকবে। কাউকেই সমাধিসৌধে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিআইপিদের অনুমতি নিয়ে আসতে হবে। তারপরও তাদের প্রবেশে নিরুৎসাহিত করা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা সরকারের ১৮ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।