রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৮ মামলা, গ্রেফতার ২১

ডেস্ক রিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৮টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় দুটি এবং সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংঘর্ষে এতে ১২ জন নিহত হয়।

এদিকে, আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদশর্ক ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তিনি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করবেন জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, ‘এ পর্যন্ত থানায় প্রেসক্লাবসহ ১৫টি মামলা রুজু করা হয়েছে।’

আশুগঞ্জ থানার (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ‘এ পর্যন্ত ২টি মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’

সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, ‘থানায় ১ টি মামলা হয়েছে।’

গত ২৮ মার্চ হেফাজতের হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।