রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫২
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

বরিশালগামী মোটরসাইকেলের সাথে তেলবাহী লরির সংঘর্ষ, নিহত ২

ডেস্ক রিপোর্ট  মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে তেলবাহী লরি। এতে ওই মোটরসাইকেল চালকসহ আরও এক আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে তোলে।

নিহত দুই যুবক মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের মিন্টু গাজীর ছেলে আরাফাত গাজী (২২) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার টরকী এলাকার আলাউদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকিরের (২৫) লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নিহত দুজন সম্পর্কে খালাতো-মামাতে ভাই বলে নিশ্চিত করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- বরিশালগামী মোটরসাইকেলের সাথে মাদারীপুরগামী সার্বিক কোম্পানির একটি তেলের লরির সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরাফাত গাজী লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী তুহিন ফকিরকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মৃত্যুবরণ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি আটক করে।

এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, ‘লরিটি আটক করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। ঘটনাস্থলে ডাসার থানা পুলিশ রয়েছে। বিক্ষুব্ধরা কিছু সময় মহাসড়ক অবরোধ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।