শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

উজিরপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণ

ডেস্ক রিপোর্ট  বরিশালের উজিরপুরে এক লম্পট কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাতলা গ্রামের মিতুল বেপারীর লম্পট ছেলে শিমুল বেপারী(১৯) ৩০ মার্চ সকাল ১০টায় একই গ্রামের রাজ্জাক মোল্লার ৫ বছরের কণ্যাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানায়। এরপর এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধর্ষককে ধাওয়া করে কিন্তু তাকে কব্জা করতে পারেনি। এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ২দিন ঘরে কতিপয় প্রভাবশালী ব্যস্ত ছিলেন। কিন্তু তারা ফলপ্রসু হয়নি।
এ ব্যাপারে ১ এপ্রিল উজিরপুর মডেল থানায় শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত শিশুল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই শিশুটি খেলতে খেলতে লম্পট শিমুলদের বাড়ির সামনে গেলে চকলেটের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

এব্যাপরে উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, মামলা হয়েছে অভিযুক্ত আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।