শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৭:১৭
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

সুনামগঞ্জে ঋণের দায়ে চাল ব্যবসায়ীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট  সুনামগঞ্জের তাহিরপুরে ঋণের দায়ে এক চাল ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।

নিহত ব্যবমায়ীর নাম হযরত আলী (৪৮)। তিনি উপজেলার উওর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের আব্দুল হেকিম ওরফে লাদেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মঙ্গলবার রাত ১টার দিকে নিজ বাড়িতে তিনি বিষপান করেছিলেন।

বৃহস্পতিবার রাতে হযরত আলীর মেয়ের জামাতা হাবিব এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হযরত আলী উপজেলার পৈলনপুরের নিজ বাড়িতে বিষপান করেন।

পরদিন বুধবার সকালে তাকে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেখানে তার শারিরীক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তার ভাই নিজাম উদ্দিন জানান, তিন ছেলে ও তিন মেয়েসহ ছয় সন্তানের জনক হযরত আলী চালের ব্যবসার বিনিয়োগের জন্য উপজেলার একাধিক ব্যাক্তির কাছ থেকে প্রায় ৩৫থেকে ৪০ লাখ টাকা ঋণ নেন।পাওনাদারদের ঋণ পরিশোধের চাপে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছিলেন।