শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৬:০৮
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

ফুলবাড়ীতে ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্লাড ব্যাংক ও হেলপ্লাইনের প্রতিষ্ঠাবার্ষিকী দূরত্ব বজায় রেখে সফলভাবে সম্পন্ন হয়েছে ।

বুধবার (৩১ মার্চ) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজে ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের ১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।দেখতে দেখতে ১ বছর অতিক্রম করলো ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন ।

ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন এর সভাপতি এনামুল হক বসুনিয়া (বাবু) বলেন, এক বছরে ১৫০+ ব্যাগ রক্ত দান করতে সম্পন্ন করতে পেয়েছি আমরা।

এছাড়াও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ যেমন – অসহায় ও দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো , বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানো , অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ আরো অনেক ধরনের কাজ সম্পন্ন করতে পেরে তারা নিজেদেরকে সংগঠনকে ধন্য মনে করেন।

এর পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে আমরা ফ্রী তে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছিলাম যেখানে সব মিলিয়ে প্রায় ৫০০+ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছিলাম ।

আগামীতেও আমরা ভালো কিছু উপহার দিতে চাই প্রিয় উপজেলাকে আর এর জন্য সকলের বেশি বেশি সাপোর্ট চাই ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল স্বেচ্ছাসেবী এবং ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের সকল কার্যকরী সদস্য বৃন্দ।