বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি,যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মিজানুর স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে।

শুক্রবার (২ এপ্রিল) স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবির সাংবাদিকদের বলেন, মিজান নানা সময়ে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে জানায়। এরই জের ধরে বৃহস্পতিবার স্বরূপকাঠির ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন,তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।