বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

হেফাজতের তাণ্ডব:সরাইলে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের অতর্কিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের আব্দুল জব্বার (২৮), ইসলাম উদ্দিন (৫৫) ও আবু বকর (৩২)।

এর আগে গত ২৭ মার্চ বিকেলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মিছিল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় গত ৩১ মার্চ সরাইল থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়।

এ বিষয়ে সরাইল সার্কেলের এএসপি আনিছুর রহমান জানান, তাদেরকে বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন এজহারনামীয়, আরেকজন সন্দেহভাজন আসামি।