শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ

বরিশালে মাস্ক বিহীন ২৭ ব্যক্তিকে জরিমানা

শামীম আহমেদ  করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষায় বরিশাল নগরীতে দুটি এবং জেলার বানারীপাড়ায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক না পরায় ২৭ ব্যক্তি এবং মাস্ক বিহীন লোকজনকে দোকানে প্রবেশ করতে দেয়ায় ৮টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একটি বাস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‘নো-মাস্ক নো-সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে জেলার বানারীপাড়া উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং জনগণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন।

পৃথক ভ্রাম্যমাণ আদালত চলাকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৭ জন ব্যক্তি এবং মাস্ক বিহীন মানুষকে দোকানে প্রবেশ করতে দেয়ায় ৮টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে মাওয়া গামী বিএমএফ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।