বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত বরিশাল জেলা টাস্কফোর্স কমিটি এর আয়োজনে গতকাল রবিবার দুপুর ১২ টায় দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ (৪-১৯) ২০২১ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে।

শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বেলুন ফেস্টুন উড়িয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

জেলা প্রশাসক বলেন, ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০২১ পর্যন্ত ৭ দিন সব ধরনের জাটকা ইলিশ রক্ষায় জাটকা ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ৭ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন।