বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

তজুমদ্দিনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রার্থীসহ আহত-২৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থীসহ উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছে। আহতদের ১২ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাইদ মাঝি জানান, শনিবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটা চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী কবির গাইনের সমর্থকরা অপর প্রার্থী মিজান পোদ্দারের সমর্থক নুরে আলম মাঝিকে মারপিট করে। এ সময় নুরে আলম মাঝিকে মারপিটের ঘটনাটি তার শালা সাইদ মাঝিকে জানালে তিনি ঘটনা জানতে ১নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় গাইন বাড়ির দরজায় আসলে প্রার্থী কবির গাইনসহ তার আতœীয়-স্বজন ও সমর্থকরা মিলে সাইদের উপর হামলা চালায়।

মারপিটের ঘটনাটি বিকাল ৫টায় প্রার্থী মিজান পোদ্দারকে জানালে মিজান পোদ্দার তার কর্মি সমর্থকসহ সেখানে গেলে পুনরায় সংঘর্ষ বাজে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপে প্রার্থী মিজান পোদ্দারসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহতরা হলেন, মেম্বারপ্রার্থী মিজান পোদ্দার, সাইদ মাঝি, রুবেল, নাগর, আসাদ, রনি, গিয়াস পোদ্দার, শাজাহান মাঝি, হুমায়ুন কবির, লোকমান, রবিউল গাইন, আরজু, নুর নাহার, হাসান ও অপু পোদ্দারসহ ২৫ জন আহত হয়। আহতদের ১২ জনতে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, পোষ্টার লাগানোকে কেন্দ্র করে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।