বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশাল কারাগারে বন্দীদের সাথে অনির্দিষ্টকালের জন্য সাক্ষাৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক  একমাসের মধ্যেই আবারো অনির্দিষ্টকালের জন্য বরিশাল কেন্দ্রিয় কারাগারের বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার শাহ আলম।

তিনি বলেন, দেশে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতী ও কয়েদির স্বজনদের স্বাক্ষাৎ বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পুনরায় দেখা করার কোন সুযোগ থাকবে না।

এই জেল সুপার বলেন, কারা অধিদফতর থেকে আদেশের কপি শনিবার বরিশালে পৌছেছে এবং আজ রবিবার থেকেই তা কার্যকর করা হয়েছে।

এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

তবে আগের মতনই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।