বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫০
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

মামুনুলের পক্ষে লাইভ করা সেই এএসআই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট  হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম লাইভ করার পর এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) গোলাম রাব্বানী নামে সেই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই গোলাম রাব্বানীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও পেশার বাইরে গিয়ে সে কেনো অপেশাদার আচরণ করেছে- তা জানতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। নারায়নগঞ্জে হেফাজত নেতা মামুনুল হকের তথাকথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওঠা বিতর্কের পরদিন শনিবার পুলিশের পোশাক পরেই লাইভে আসেন তিনি। পরে তার লাইভটি ভাইরাল হয়।

ফেসবুক লাইভে তিনি বলেন, কালকে মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটি ভিডিও। যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। সেখানে আমার প্রশ্ন হলো, যে অধিকাংশ সাংবাদিকরা তার কাবিননামা দেখতে চাচ্ছে। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি যে কাবিননামা দেখবেন আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? কোন সাংবাদিকদের যদি জানা থাকে এই ধরণের আইনসঙ্গত বিষয় তবে আমাকে জানান। আমি তো পুলিশে চাকরি করি। আমার এটা জানা নেই। তিনি যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত তাহলে আইনি ব্যবস্থা নেয়া যেত। তিনি একজন আলেম মানুষ। তাকে একটা ষড়যন্ত্রমূলকভাবে এভাবে হেনস্তা করা হয়েছে।