মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের নেতৃত্বে করোনা প্রতিরোধে লকডাউন কার্যকর ও মাস্ক বিতরণ

ডেস্ক রিপোর্ট  “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে করোনা প্রতিরোধে কঠোর ভাবে লকডাউন কার্যকর, জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকালে কুষ্টিয়া মডেল থানাধীন রাজারহাট মোড়, মফরশাহ’র মাজার, বড় বাজার রেলগেট, সিঙ্গার মোড়, এবং মিউনিসিপ্যাল মার্কেটসহ আশে পাশের এলাকায় মহামারি করোনা প্রতিরোধে কঠোর ভাবে লকডাউন কার্যকর,জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় এসপি খাইরুল আলম বলেন,দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারন জনগনের স্বাস্থ্যসুরক্ষায় লকডাউন দেয়া হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেহ ঘরের বাইরে বের হবেননা।এ সময় আইন শৃংখলা ও জরুরী পরিষেবা ব্যাতীত সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকবে।সবাই নিজ নিজ ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে মহামারি করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান।আমাদের নিজেদের প্রয়োজনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিজেরা যদি সচেতন না হই, তাহলে এত বড় বিশাল জনগোষ্ঠীকে সরকারের একার পক্ষে সচেতন করে তোলা সম্ভব নয়।সুতরাং যে যার অবস্থান থেকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে নিজে সচেতন হই এবং অপরকেও সচেতন করে তুলি।

এছাড়াও লকডাউন কার্যকর করতে সকাল ৬ টা থেকে কুষ্টিয়া জেলা থেকে অন্য জেলায় এবং আভ্যন্তরীন এলাকায় যাত্রীবাহী বাস সহ সকল ধরনের গনপরিবহন বন্ধ রাখতে পুলিশের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হয়েছে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ অফিসার ও ফোর্স।