বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বাগধা বাজারে অভিযান চালিয়ে

পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানাকে নিয়ে একটি টিম আইন-শৃংখলা বাহিনীর সহায়তায়

আগৈলঝাড়া উপজেলার বাগধা উত্তর চাঁদত্রিশিরা বাজারে অভিযান চালায়। এ সময় মেসার্স মোহাইমিন বেকারীর উৎপাদিত পণ্যে বিক্রয় মূল্যে ও খুচরা মূল্যে প্রদর্শন না করায় বাদশা মিয়াকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ পোল্ট্রি হাউজে মূল্যে তালিকা প্রদর্শন না করার অপরাধে মোঃ শাহাদাৎ হোসেনকে ৫ শত টাকা, একই অপরাধে মুদি দোকানের মালিক শামসুল হককে ৫ হাজার টাকা, সারের দোকানের মালিক আকবর হোসেন মিয়াকে ২ হাজার টাকা ও সুজন ষ্টোরের মালিক শম্ভু হাওলাদারকে ৩ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।

এসময় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেন বলেন, আমার প্রায়ই জেলা ও বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য বিক্রি করতে না পারে। এছাড়াও পন্যের গায়ে মুল্য তালিকা ছাড়া যেন কেহ বিক্রি না করে। তার জন্য মাঝে মাঝে অভিযান করে ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন করা হয়।