বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

গরীবের ডাক্তার হতে চায় ওরা তিনজন

শামীম আহমেদ  এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তিনজন মেধাবী শিক্ষার্থী স্থান পেয়েছে।

ভর্তি পরীক্ষায় স্থান পাওয়া শিক্ষার্থীরা হলো-মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের আব্দুর রহিম হাওলাদারের কন্যা জান্নাতুল ফেরদৌস রাকা, বাঘার গ্রামের মোতালেব আকনের পুত্র মাহামুদ আকন ও পূর্ব বেজহার গ্রামের সুভাষ মন্ডলের পুত্র শুভ মন্ডল। মেধাবী তিন শিক্ষার্থী ডাক্তার হয়ে মাহিলাড়া ইউনিয়নের গরীবের ডাক্তারখ্যাত প্রয়াত চিকিৎসক দাস রনবীরের ন্যায় গ্রামের দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা করতে চান।

জানা গেছে, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাকা বরিশাল নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও সরকারি বরিশাল মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। পরবর্তীতে এমবিবিএস কোর্সের ভর্র্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে ঢাকা মেডিক্যাল কলেজে স্থান পেয়েছে। পরীক্ষার ফলাফলে জাতীয় মেধা তালিকায় সে ১৫৭তম স্থান অর্জন করেছে।

শিক্ষার্থী মাহমুদ আকন এবং শুভ মন্ডল মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে মাহামুদ আকন রংপুর মেডিক্যাল কলেজে এবং শুভ মন্ডল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে স্থান পেয়েছে।

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের পিতা বিআরডিবি কর্মকর্তা আব্দুর রহিম হাওলাদার জানান, তার কন্যার ইচ্ছা সে (রাকা) ডাক্তারী পাশ করে দেশ ও জাতির সেবার পাশাপাশি গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের সেবা করবে। অপর দুই শিক্ষার্থীও ডাক্তারী পাশ সম্পন্ন করে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

একই ইউনিয়নের তিনজন মেধাবী শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।