বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম এর নেতৃত্বে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

কামরুজ্জামান শাহীন  করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে রাখতে বিভিন্ন পরিবহন চালক ও সাধারন মানুষের হাতে মাস্ক তুলে দেন শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম।

মঙ্গলবার(৬ এপ্রিল) বিকাল আড়াইটা দিকে শশীভূষণ-চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কে ও শশীভূষণ বাজারের বিভিন্ন স্থানে শশীভূষণ থানা পুলিশের পক্ষ থেকে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় ওসি বলেন, মাস্ক পরার অভ্যেস করুক, কোভিডমুক্ত বাংলাদেশ গড়–ন, স্লোগান নিয়ে পুলিশের দেশব্যাপী এ কর্মসূচি চলমান।
তিনি বলেন, পুলিশের চলমান কর্মসূচির লক্ষ্য হল জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুপ্রাণিত করা। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম শশীভূষণ-চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কে ও শশীভূষণ বাজারে বিভিন্ন যানবাহনের চালক এবং সাধারন মানুষের হাতে ও মুখে মাস্ক তুলে দেন।

করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে করোনার প্রাদূর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় সারা দেশে লগডাউন দিয়েছেন সরকার।

এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের আহ্বান জানাতে চাই, আপনারা সাবধান থাকুন ও সরকারী ১৮ দফা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই স্বাস্থ্যবিধি মানার অন্যতম মাধ্যম হচ্ছে মাস্ক পরিধান করা। আপনি কিংবা আমরা কেউই করোনা ঝুঁকিমুক্ত নই।

শশীভূষণ থানার এই চৌকস কর্মকর্তাকে শশীভূষণের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদেরকে সাথে নিয়ে মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা যায়।