শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৩৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ঝালকাঠিতে ধ্রুবতারা’র উদ্যোগে মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রি মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কভিড-১৯ তথা করোনা ভাইরাস সংক্রামনের দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রামন বাড়তে থাকায় এর সংক্রামন প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার পক্ষ থেকে মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে সংগঠনের জেলা সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু ও জেলা শাখার সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হুমায়ুন কবির এ কার্যক্রম শুরু করেন।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে লঞ্চঘাট পর্যন্ত সড়কের পথচারী, হোটেল-রেস্তোরা ও দোকানে ফ্রি মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় একই সাথে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে ঘোষিত নিয়মাবলি মেনে চলার জন্র স্থানীয় সকলকে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এইচএম গিয়াস উদ্দিন, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো: শাকিল রনি, আইসিটি সম্পাক এইচএম নবীন, সদস্য মো: শফিকুল ইসলাম, মোঃ মুবিন ইসলাম, মোঃ রাফি, আবির হোসেন রানা প্রমুখ।