শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৪৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে করোনায় তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২২

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে আরও তিনজনের করোনায় মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২১৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, মারা যাওয়া একজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা যান। ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বাসা সিটি কর্পোরেশনের আমতলা মোড় এলাকায়।

এদিকে বাবুগঞ্জের বাহেরচর স্বাস্থ্য কমপ্লেকে আবদুল খালেক ব্যাপারী (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি করোনা পজিটিভ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন বাহেরচর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ডা. সুভাষ চন্দ্র সরকার।

স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে শনাক্তের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এই হার অনেক বেশি। শুধু টিকা নিলেই চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। আক্রান্ত ৪৮ জন। ৩৯ জন ভোলায়, ১৫ জন ঝালকাঠিতে, ১৩ জন পিরোজপুরে, পটুয়াখালীতে চারজন এবং বরগুনায়ও চারজন শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এর মধ্যে বরিশালে ৫ হাজার ৩৭৬, পটুয়াখালী ১৮৪৫ জন, ভোলা ১২২৩ জন, পিরোজপুর ১৩০০ জন, বরগুনা ১০৯০ জন এবং ঝালকাঠিতে ৯৩২ জন। ২৪ ঘণ্টায় মাত্র ২৭ জন রোগী বরিশাল বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মৃত ২১৮ জনের মধ্যে বরিশাল জেলায় ৯৩ জন, পটুয়াখালীতে ৪৪ জন, ভোলায় ২২ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন এবং ঝালকাঠিতে ২০ জন।